ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার

নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী মনি কিশোর আর নেই। শনিবার রাত ১২ টায় রামপুরায় তার বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।এটি নিশ্চিত করেছেন মনি কিশোরের বাড়ির মালিক দোহা। তিনি বলেন, গত তিন দিন ধরে তাকে ফোনে পাচ্ছিলাম না। পরে আজ বাসায় খুঁজতে আসি। বাসায় সামনে আসার পর ভেতর থেকে পচা গন্ধ পাই। এরপর আমি পুলিশকে খবর দিই। তারা এসে লাশ উদ্ধার করে।রামপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন বলেন, রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ির একটি ফ্লাটে শিল্পী মনি কিশোর একা থাকতেন। গত কয়েক দিন ধরে তিনি বাসা থেকে বের না হওয়ায় বাড়ির মালিক বিষয়টি সন্দেহ করে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।


ওসি জানান, শিল্পী মনি কিশোরের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।


ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিনি তিন/চারদিন আগে মারা গিয়েছেন। শুনেছি, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ময়নাতদন্তের পর বাকি সব বলতে পারব। গান গাওয়ার পাশাপাশি মনি কিশোর গানের কথা ও সুরও করতেন। তার কণ্ঠের 'কী ছিলে আমার’, ‘মুখে বলো ভালোবাসি, ‘আমি মরে গেলে জানি, ‘ফুল ঝরে তারা ঝরে’সহ এমন অনেক গানই  আজও শ্রোতাদের মুখে শোনা যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑